1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকা আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকা আটক

_________রাজশাহী ব্যুরো

৩ রা নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাসায় জামায়াতের গোপন বৈঠকের অভিযোগে রাজশাহীর এক নারী চিকিৎসককে নিয়ে গেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি হলেন- প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকা।

ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে তার এক ভাগনিসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয় । এর আগে বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগর ডিবি ও শাহ মখদুম থানা পুলিশ ডা. ফাতেমা সিদ্দিকার বাড়ির ভেতরে প্রবেশ করে।

এর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের ভাষ্যমতে , ডা. ফাতেমার সিদ্দিকাকে আটক করা হয়নি।

আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাড়ি থেকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ডা. ফাতেমা সিদ্দিকা রাজশাহীর স্বনামধন্য চিকিৎসক। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তবে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD