
আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কারিতাস বাংলাদেশের উদ্যোগে এবং জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১/১১/২০২৬ইং) জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়নের কুকরাপর্শী গ্রামে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। এ সময় সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক পলাশ দাস, জামিল হোসেন ও আমির হোসেন হৃদয়।
জামালগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ অফিস হতে টিক প্রধান করেন এফ এ (এ আই) হুমায়ূন রশিদ তালহা, ভলেন্টিয়ার, সুপ্রিয় তালুকদার, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আসাদ মিয়া, মো. ইকবাল হোসেন (CHCP), নাছির উদ্দিনসহ কুকরাপর্শী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ।
উপস্থিত অতিথিরা বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা প্রদান করলে প্রাণীর মৃত্যুঝুঁকি কমানো, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব।
স্থানীয়রা কারিতাস বাংলাদেশ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।