1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী! চুয়াডাঙ্গার জীবননগরে আত্মসমর্পণ করেছেন নারীসহ ১৬ মাদক কারবারি নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে দেবীগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অভিযানে ভুবন মোহন পার্ক, বদলায় না চিত্র বালিয়াডাঙ্গীতে দুই বছরেই সড়কে ৮৩ গর্ত, সংস্কারের মান নিয়ে প্রশ্ন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বাংলাবান্ধা বন্দরে বাণিজ্য বন্ধ কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত! শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল! পটিয়া খলিলুর রহমান স্কুলের প্রধান শিক্ষক শামসুল সিদ্দিক হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপ সন্মাননা স্মারক প্রদান! 

নরসিংদীতে মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধর, ছেলের কারাদণ্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩২০ বার পঠিত

নরসিংদীতে মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধর ছেলের কারাদণ্ড

মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা

নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধরের অভিযোগে ছেলে সাগর চন্দ্র বর্মণ(২২)কে দুই পুরিয়া গাঁজাসহ আটক করেছে পুলিশ।পরে তাকে ভ্রামমাণ আদালতের মাধ্যমে ৫ শত টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।১ লা নভেম্বর দুপুরে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,মোঃআজগর হোসেন।পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।দণ্ডপ্রাপ্ত সাগর চন্দ্র বর্মণ উপজেলার মরজাল এলাকার মৃত সুকুমার চন্দ্র বর্মণ ও অনিতা রাণী বর্মণের ছেলে। স্বামীহারা অনিতা রাণী বর্মণ বলেন , মঙ্গলবার বিকালে তার মাদকাসক্ত ছেলে টাকার জন্য ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করাসহ তাকে মারধর করে হাত ভেঙ্গে দেয়।পরে তিনি ছেলের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেন।অভিযোগের পর পুলিশ দুই পুরিয়া গাঁজাসহ ছেলেটিকে আটক করে ভ্রামমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।এর আগেও একই কারণে ছেলে সাগর চন্দ্র বর্মণ ৭ মাস ও ২ বছর জেল খেটেছিল।তাঁর ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক এমনটাই তিনি চান।উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃআজগর হোসেন বলেন,মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ২ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রামমাণ আদালতে সোপর্দ করে পুলিশ।পরে তাকে মাদকদ্রব্য আইনে ৫ শত টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD