নরসিংদীতে মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধর ছেলের কারাদণ্ড
মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে মারধরের অভিযোগে ছেলে সাগর চন্দ্র বর্মণ(২২)কে দুই পুরিয়া গাঁজাসহ আটক করেছে পুলিশ।পরে তাকে ভ্রামমাণ আদালতের মাধ্যমে ৫ শত টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।১ লা নভেম্বর দুপুরে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,মোঃআজগর হোসেন।পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।দণ্ডপ্রাপ্ত সাগর চন্দ্র বর্মণ উপজেলার মরজাল এলাকার মৃত সুকুমার চন্দ্র বর্মণ ও অনিতা রাণী বর্মণের ছেলে। স্বামীহারা অনিতা রাণী বর্মণ বলেন , মঙ্গলবার বিকালে তার মাদকাসক্ত ছেলে টাকার জন্য ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করাসহ তাকে মারধর করে হাত ভেঙ্গে দেয়।পরে তিনি ছেলের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেন।অভিযোগের পর পুলিশ দুই পুরিয়া গাঁজাসহ ছেলেটিকে আটক করে ভ্রামমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।এর আগেও একই কারণে ছেলে সাগর চন্দ্র বর্মণ ৭ মাস ও ২ বছর জেল খেটেছিল।তাঁর ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক এমনটাই তিনি চান।উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃআজগর হোসেন বলেন,মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ২ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রামমাণ আদালতে সোপর্দ করে পুলিশ।পরে তাকে মাদকদ্রব্য আইনে ৫ শত টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM