1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয় ওসি পারভেজ আলীর বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই

ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি:

 

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষক-কৃষাণীদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কৃষক এবং কৃষি অফিস ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ELSRP প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মো. আসয়াদ বিন খলিল রাহাত। সভায় সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. রতন চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাওন পোদ্দার।

সভায় কৃষকদের কৃষিবিষয়ক বিভিন্ন সমস্যা, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ ব্যবহার, সার ও কীটনাশকের সঠিক প্রয়োগ, ফসলের রোগবালাই দমন এবং সরকারি কৃষি তথ্য ও পরামর্শসেবা প্রাপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. আসয়াদ বিন খলিল রাহাত বলেন, কৃষির উন্নয়নে কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য ও পরামর্শ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে। তিনি কৃষকদের যেকোনো কৃষিবিষয়ক সমস্যায় সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। এ ধরনের সমন্বয় সভা কৃষক ও কৃষি বিভাগের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং কৃষিসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভাটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক এম আর সৌরভ, সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক এম এ মাসুদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD