স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষক-কৃষাণীদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কৃষক এবং কৃষি অফিস ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ELSRP প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মো. আসয়াদ বিন খলিল রাহাত। সভায় সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. রতন চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাওন পোদ্দার।
সভায় কৃষকদের কৃষিবিষয়ক বিভিন্ন সমস্যা, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ ব্যবহার, সার ও কীটনাশকের সঠিক প্রয়োগ, ফসলের রোগবালাই দমন এবং সরকারি কৃষি তথ্য ও পরামর্শসেবা প্রাপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. আসয়াদ বিন খলিল রাহাত বলেন, কৃষির উন্নয়নে কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য ও পরামর্শ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে। তিনি কৃষকদের যেকোনো কৃষিবিষয়ক সমস্যায় সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। এ ধরনের সমন্বয় সভা কৃষক ও কৃষি বিভাগের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং কৃষিসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভাটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক এম আর সৌরভ, সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক এম এ মাসুদ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM