1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন

স্টাফ রিপোর্টার:

১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার সমর্থনে এবং ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রাজবাড়ীতে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) রাতে রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়ন সংলগ্ন জাতীয় মহাসড়কের ওপর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ডাক দিয়েছে টিপু ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘টিপু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথাও স্লোগানে তুলে ধরেন তারা।
মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সোহেল রানা টিপু বলেন, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজবাড়ীর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশব্যাপী চলমান আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে এ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা ছিল, তা আবারও ফিরিয়ে আনার প্রত্যাশা আমাদের। আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা আবারও বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসবেন। তাঁর ডিসেম্বর মাসে দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাতেই আজকের এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মনোবল অটুট রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং দলের নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাজবাড়ীর মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতোই সংগঠিত রয়েছেন। আগামী দিনের কর্মসূচিগুলোতেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অব্যাহত থাকবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ও দলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় আমরা রাজপথে আছি এবং থাকব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD