শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন
স্টাফ রিপোর্টার:
১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার সমর্থনে এবং ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রাজবাড়ীতে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাতে রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়ন সংলগ্ন জাতীয় মহাসড়কের ওপর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ডাক দিয়েছে টিপু ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘টিপু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথাও স্লোগানে তুলে ধরেন তারা।
মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সোহেল রানা টিপু বলেন, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজবাড়ীর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশব্যাপী চলমান আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে এ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা ছিল, তা আবারও ফিরিয়ে আনার প্রত্যাশা আমাদের। আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা আবারও বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসবেন। তাঁর ডিসেম্বর মাসে দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাতেই আজকের এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মনোবল অটুট রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং দলের নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাজবাড়ীর মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতোই সংগঠিত রয়েছেন। আগামী দিনের কর্মসূচিগুলোতেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অব্যাহত থাকবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ও দলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় আমরা রাজপথে আছি এবং থাকব।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM