1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

মহানগরীতে দুই চিকিৎসককে হত্যার একদিন না যেতেই আরও এক চিকিৎসককে পিটিয়ে জখম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

মহানগরীতে দুই চিকিৎসককে হত্যার একদিন না যেতেই আরও এক চিকিৎসককে পিটিয়ে জখম

_________ রাজশাহী ব্যুরো

(৩০ অক্টোবর) সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় রাজু আহমেদ নামে এক চিকিৎসক আহত হয়েছেন। সোমবার মহানগরীর তালাইমারি মোড়ে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই চিকিৎসকের চেম্বারে হামলা চালায়।

আহত চিকিৎসক রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার স্ত্রী ডা. উম্মে কাউসার জাহান
জানান, তার স্বামী ডা. রাজু কাজ শেষে ক্লিনিক থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ডা. রাজুর চেম্বারে প্রবেশ করে লঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট করেন। তার চেম্বারে ভাঙচুরও চালায় দুর্বৃত্তরা। হামলায় ডা. রাজু মাথা এবং কোমরে আঘাত পান।

সংশ্লিষ্টরা জানান, ডা. রাজু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। কি কারণে ডা. রাজুর ওপর হামলার ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রকাশ পাবে।

প্রসঙ্গত, রোববার রাতে মাত্র চার ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ এবং পল্লী চিকিৎসক এরশাদ আলী দুলাল দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন। দুই চিকিৎসকের খুনের ঘটনায় মহানগরীর রাজপাড়া এবং চন্দ্রিমা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD