1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক – ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার

পটুয়াখালী কলাপাড়ায় আলিফ মাহমুদ রুদ্র (২২) ছাত্রলীগ করায় ত্যাজ্যপুত্র ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাঁর বাবা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্লা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকার সবাই এ নিয়ে আলোচনা করছেন।

রাসেল মোল্লা তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় কলাপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র। সে আমার সিদ্ধান্তকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবারের থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নাই। আমি নিজেও কোনো রাজনীতিক দলের সঙ্গে জড়িত নাই, ভবিষ্যতে কোনো দলের সঙ্গে জড়িত হব না।’

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আলিফ মাহমুদ রুদ্র। কলাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা সাবেক কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুদ্রর চাচা রফিকুল ইসলাম কলাপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কলাপাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্লার ফেসবুকে স্ট্যাটাসের স্ক্রিনশট
কলাপাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্লার ফেসবুকে স্ট্যাটাসের স্ক্রিনশট।
এ বিষয়ে আলিফ মাহমুদ রুদ্র বলেন, ‘আমি আমার বাবার বাসাতে থাকি না। আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগকে পছন্দ করি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই। আমি ছাত্রলীগের রাজনীতি করি, এ জন্য আহত হয়েছি কয়েকবার। পরিবারের সঙ্গে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক নেই। আমি ছাত্রলীগের নিবেদিতপ্রাণ।’

রাসেল মোল্লা আরও বলেন, ‘আমি আমার ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। আমি আগে রাজনীতি করতাম, এখন রাজনীতিকে পছন্দ করি না। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাই না। এই জন্য আমি তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি। খুব শিগগিরই কাগজ-কলমে তাকে ত্যাজ্য করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD