1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে শত বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ, বায়নামায় জাল স্বাক্ষর দাবি মূল মালিকের স্ত্রীর দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের কারিগর: মানবিক উদ্যোগে প্রশংসিত দীঘিনালা জোন মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার সদ্য যোগদানকৃত কালকিনি থানার ওসি মোঃ সোলায়মান মাহমুদকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাটের আক্কেলপুর ও আশপাশের এলাকায় হেমন্তের শেষভাগেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে প্রস্তুতির আহ্বান বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ খুলনার ডুমুরিয়ায় ভুল রিপোর্ট সরবরাহের অভিযোগে ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবানধায়, বিকট শব্দে কেঁপে উঠল সুন্দরগঞ্জ, চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ।

  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

 

বিশেষ প্রতিনিধি , গাইবান্ধা ও রংপুর জেলা

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টা ২৬ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় এবং আরও দুই মিনিট পর বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর তিনটি বিকট শব্দে পুরো এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলেও কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেছেন।

ঘটনার বিষয়ে আবু সোলাইমান সরকার সাজা বলেন, “ফজরের আজানের কিছু আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর বিদ্যালয়ের সামনে এবং দক্ষিণ পাশের সড়কে আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ককটেলের খোসাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD