1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

মেহেরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

মেহেরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে ২০২৩এস এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে মেহেরপুর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

ইসলামিক ফাউন্ডেশনের উপ -পরিচালক এ জে এম সিরাজুম মনিরের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ করিম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এজিএম সিরাজুম মুনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য শেষে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD