1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে পতাকা উত্তোলন! রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মদ-সিরাপ জব্দ! চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা! ভূঞাপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান চাঁদপুরে স্কুলের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক স্ত্রী হত্যা করে লাশে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন! নবম বর্ষে পদার্পণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’

শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

 

 

শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিস্ ফরিদা ইয়াসমিন।

 

সভায় কৃষকদের ন্যায্যমূল্যে, সময়মতো ও সহজে সার-বীজ প্রাপ্তি নিশ্চিত করতে সার্বিক মনিটরিং ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার ও বীজ সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

 

সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার ও বীজের সরবরাহ, বাজার পরিস্থিতি এবং বিতরণ ব্যবস্থার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কৃষক যেন কোনো ধরনের হয়রানি বা সংকট ছাড়াই প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, স্থানীয় সরকারের উপপরিচালক (DDLG), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিএডিসির উপপরিচালক, বিসিআইসি, বাফার ইনচার্জ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাঁচ উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় কৃষকদের স্বার্থে সার ও বীজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও আন্তঃদপ্তর সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD