1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাই পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে – জাহেদ হোসেন। রাজশাহী সীমান্তে ৩৪০ বোতল ভারতীয় মাদক জব্দ! জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ! লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর গাছের চারা বিতরণ ‎আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ; চুয়াডাঙ্গার দায়িত্বে ডা. নিতাই রায় চৌধুরী ! সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ!

জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ!

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন,রাজশাহী ব্যুরো:

 

 

৩০ আগস্ট ‘২৬ রবিবার,ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

 

অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, অনেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কোরআন-হাদীসের অপব্যাখ্যা ও বিকৃতি করেন। কিন্তু আমরা কোরআন-হাদীসকে বিকৃত করে রাজনীতি করি না। আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও দলীয় আদর্শকে যথাযথভাবে ধারণ করেই রাজনীতি করি।

 

তিনি বলেন, রাজনীতি করতে হবে নিজের আদর্শ ও নীতিকে ধারণ করে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের পাশে তিনি সবসময় আছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আদর্শ, দেশপ্রেম, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে রাজনীতি করতে হবে।

 

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ না পেলেও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ওই আন্দোলনে দেশের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজ চাইলে অনেক কিছুই করতে পারে। অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তার প্রমাণ পাওয়া গেছে।

 

রাজশাহী নগরীর উন্নয়ন প্রসঙ্গে রাসিক প্রশাসক বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্ককে আধুনিক ও আকর্ষণীয়ভাবে সাজানোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে পদ্মা নদীর মিডল চরকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি বলেন, জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে। যতদিন প্রয়োজন, ততদিন এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলাই তাদের লক্ষ্য।

 

অনুষ্ঠানে শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শৌরভ, সাধারণ সম্পাদক সদস্য ওয়ালিউল কবির হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)’-এ মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্যালকোন এফসি এবং রানারআপ হয় রয়েল ফনিক্স। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD