1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর গাছের চারা বিতরণ ‎আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ; চুয়াডাঙ্গার দায়িত্বে ডা. নিতাই রায় চৌধুরী ! সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ!

শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ!

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত
Oplus_131072

বিশেষ প্রতিনিধি:

 

রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার, সারাদেশে হত্যার ঘটনা বন্ধ এবং ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

 

শনিবার বিকেলে সিপিবি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশ শুরুর আগে সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সিপিবি জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী বর্মণ, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ ও যোগেশ্বর বর্মণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, শিক্ষক গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। এ ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

তারা আরও বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

সমাবেশ থেকে অবিলম্বে লোডশেডিং বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শিক্ষক গণপতি চক্রবর্ত্তী পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়।

 

বক্তারা সারাদেশে হত্যা, সহিংসতা ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD