1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
৬ বছর ধরে বিধবা ভাতার টাকা ইউপি সদস্যের মোবাইল অ্যাকাউন্টে, অভিযোগ নারীর চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে ঘোরাফেরা, আটক কিশোরের আসল পরিচয় মিলল রাজশাহীতে ওয়্যারলেস সদৃশ ফোন ও অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার ভিডিওকলে স্ত্রীর সঙ্গে কথা বলার মাঝেই চরম সিদ্ধান্ত: গাইবান্ধায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নলডাঙ্গায় হুইপ দুলু পাঁচ বছরে ২৬০ সপ্তাহ, অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে ‘মেহমানখানা বসুন্দিয়ায় (মাদক কারবারি সেন্টু গং ) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর সমাবেশ “ রাজশাহী সীমান্তে ২,৫০০ ট্যাপেনট্রাডল জব্দ বন্যার পানিতে গোসল, প্রাণ গেল ৫ কিশোরীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা!

রাজশাহীতে ওয়্যারলেস সদৃশ ফোন ও অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

রাজশাহীতে ওয়্যারলেস সদৃশ ফোন ও অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওয়্যারলেস সদৃশ বিশেষ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং বোয়ালিয়া থানার কয়েরদ্বারা খ্রিষ্টানপাড়া এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ সিফাজ হোসেন (২৫)।

পুলিশ জানায়, বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় কিউটের কাছ থেকে ৩১ ইঞ্চি লম্বা একটি লোহার বাটযুক্ত হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ বিশেষ মোবাইল ফোন ও একটি স্মার্টফোন এবং সিফাজ হোসেনের কাছ থেকে ২৬ ইঞ্চি লম্বা একটি কাঠের বাটযুক্ত হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছে। উদ্ধার করা মোবাইল ফোন পরীক্ষা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মনোগ্রাম ব্যবহার করা এবং পুলিশের ভুয়া পরিচয় সংবলিত তথ্য পাওয়া যায়। পুলিশ জানায়, আসামি কিউট ওয়্যারলেস সদৃশ ফোন ও পুলিশের ছদ্মবেশ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোড ও বিশেষ ক্ষমতা আইনে ৮টি এবং সিফাজের বিরুদ্ধে পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে।

সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে নতুন মামলা রুজু করা হয়েছে।

এদিকে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ বা ভুয়া পরিচয় বহনকারী অপরাধীদের বিষয়ে রাজশাহী মহানগরবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD