1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
৬ বছর ধরে বিধবা ভাতার টাকা ইউপি সদস্যের মোবাইল অ্যাকাউন্টে, অভিযোগ নারীর চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে ঘোরাফেরা, আটক কিশোরের আসল পরিচয় মিলল রাজশাহীতে ওয়্যারলেস সদৃশ ফোন ও অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার ভিডিওকলে স্ত্রীর সঙ্গে কথা বলার মাঝেই চরম সিদ্ধান্ত: গাইবান্ধায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নলডাঙ্গায় হুইপ দুলু পাঁচ বছরে ২৬০ সপ্তাহ, অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে ‘মেহমানখানা বসুন্দিয়ায় (মাদক কারবারি সেন্টু গং ) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর সমাবেশ “ রাজশাহী সীমান্তে ২,৫০০ ট্যাপেনট্রাডল জব্দ বন্যার পানিতে গোসল, প্রাণ গেল ৫ কিশোরীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা!

চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে ঘোরাফেরা, আটক কিশোরের আসল পরিচয় মিলল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে ঘোরাফেরা, আটক কিশোরের আসল পরিচয় মিলল

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়, ২৮ আগস্ট ২০২৬: পঞ্চগড় জেলা শহরে চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে ঘোরাফেরা করতে গিয়ে আটক হওয়া ১৫ বছর বয়সী কিশোর আব্দুল ওয়াহিদের প্রকৃত পরিচয় শনাক্ত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, সে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ক্যাম্পের কর্মকর্তাদের মাধ্যমে কিশোরটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকের সামনে ওই কিশোরকে অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে গেলে সে নিজেকে চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাট এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়।
তবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় পুলিশ বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করে এবং তাকে আহ্ছানিয়া মিশন শিশু নগরীতে রাখে। সেখানে থাকা অবস্থায় কিশোরটির দেওয়া পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অনুসন্ধান শুরু করেন।
পরবর্তীতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। এরপর লিগ্যাল অফিসারের সহযোগিতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
আহ্ছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী জানান, অনুসন্ধানের মাধ্যমে কিশোরটির রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হওয়ার পর ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে সংশ্লিষ্ট লিগ্যাল কর্মকর্তার সহায়তায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীলও বিষয়টি নিশ্চিত করে জানান, লিগ্যাল কর্মকর্তার মাধ্যমে কিশোরটির পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD