
বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে
-নলডাঙ্গায় হুইপ দুলু
নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন এমন এক সময় ক্ষমতায় এসেছি, আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান আমেরিকা যুদ্ধ এই অবস্থায় আওয়ামী লীগ ফ্যাষ্টিট বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করে সমস্ত টাকা-পয়সা শেখ হাসিনাসহ তার দোসররা সহ সমস্ত ব্যাংক খালি করে, দেশ থেকে পালিয়ে চলে গেছে। সমস্ত কিছু খালি করে দিয়ে গেছে তার কারণে আজকে আপনারা যানেন যে এই বিদ্যুতের সংকট হয়েছে কারণ কুইক রেন্টালের নাম দিয়ে সরকার দেশের মানুষকে খুশি করেছে ঠিকই কিন্তু দেশটাকে একেবারে ঋনে জর্জরিত করে দেশটাকে অন্যের কাছে বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। এটা তারেক রহমান কখনো মেনে নিতে পারে না। আমি জানি এই বিদ্যুৎ গ্যাস কে কেন্দ্র করে আপনাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। কৃষি মৌসুমের আগে আগামী মৌসুম এর আগে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে সমস্ত বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, শুধু সেটাই নয় এবং আপনারা শুনে খুশি হবেন এই সার সংকট এটাও একটা কৃত্রিম সংকট।আজকে এই আরেক ডিলারগুলো আগের সরকারের সময় হওয়ার কারণে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা ইউনিয়নে নতুন করে আবার সারের ডিলার আমরা নিযুক্ত করব পর্যাপ্ত পরিমাণে সার যেন কৃষকের কাছে সরবরাহ করতে পারে। আমরা চাই বাংলাদেশে বিদ্যুৎ সার যে সংকটের কারণে আজকে একটা গ্রুপ সরযন্ত্র চক্রান্ত করছে সরকারকে বিব্রত করার জন্য সরকারকে বিতর্কিত করার জন্য।তিনি আজ শুক্রবার বাদজুম্মা নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামসাকাজিপুর জামে মসজিদে মরহুম ডাঃ নাছির উদ্দিন তালুকদার ও মরহুমা জবেদা তালুকদার ও রাফিয়া তালুকদারের দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য রুহুল আমীন তালুকদার টগর, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।