1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা! কেঁদুর মোড়ে পুকুর ভরাটের অভিযোগে মানববন্ধন! কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত! ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষা করতে শরিফুল কবির রঞ্জু মন্ডলের ফুটবল বিতরণ করিম হত্যা মামলার পলাতক আসামি আতাবুর গ্রেপ্তার রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত

নেছারাবাদে ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার ‎!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

 

‎দীর্ঘদিনের পলাতক আসামি কমল কৃষ্ণ ব্রাহ্মকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) গভীর রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎গ্রেপ্তার কমল কৃষ্ণ ব্রাহ্ম (৪২) নেছারাবাদ উপজেলার ৩ নং স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামের সন্তোষ কুমার ব্রাহ্মের ছেলে।

‎পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ছয়টি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

‎নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, কমল কৃষ্ণ ব্রাহ্মের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরের দিকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD