ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
দীর্ঘদিনের পলাতক আসামি কমল কৃষ্ণ ব্রাহ্মকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) গভীর রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার কমল কৃষ্ণ ব্রাহ্ম (৪২) নেছারাবাদ উপজেলার ৩ নং স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামের সন্তোষ কুমার ব্রাহ্মের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ছয়টি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, কমল কৃষ্ণ ব্রাহ্মের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরের দিকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM