1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা! কেঁদুর মোড়ে পুকুর ভরাটের অভিযোগে মানববন্ধন! কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত! ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষা করতে শরিফুল কবির রঞ্জু মন্ডলের ফুটবল বিতরণ করিম হত্যা মামলার পলাতক আসামি আতাবুর গ্রেপ্তার রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন রেলপথ সচিব

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার ( মোঃ হাসান খান)

 

রাজবাড়ীতে ১০৫ একর জ‌মির উপর রেলওয়ে ক্যা‌রেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণাল‌য়ের স‌চিব মো. ফা‌হিমুল ইসলাম।

 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি রাজবাড়ীর বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ খুশি রেলও‌য়ে ময়দান ও খেলার মাঠ প‌রিদর্শন ক‌রেন।

 

পরবর্তীতে তিনি আজাদী ময়দা‌নের হোসনেবাগ অ‌ডিট‌রিয়াম, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এবং ক্যা‌রেজ ওয়ার্কশপের সম্ভাব্য জায়গা ঘুরে দেখেন।

 

পরিদর্শন শেষে রাজবাড়ীকে ‘রেলের শহর’ আখ্যায়িত করে রেল সচিব বলেন, রাজবাড়ীতে রেলের প্রচুর জমি ও স্থাপনা রয়েছে। এখা‌নে রে‌লের জায়গায় স্কুল সহ অ‌নেক স্থাপনা আছে, যার ম‌ধ্যে কিছু প্রয়োজনীয় । এ গু‌লো বাদ দি‌য়ে কিছু করা যায় কিনা সেটা দেখা হ‌চ্ছে।

 

রেলপথ স‌চিব মো. ফা‌হিমুল ইসলাম ব‌লেন, রাজবাড়ীতে রেলও‌য়ে খেলার মাঠ উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে, যেখানে রেলওয়ের মালিকানা বজায় রেখে কাজ সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার শিল্প-সংস্কৃতি চর্চা ও জনস্বার্থে একটি ‘কালচারাল কমপ্লেক্স’ করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

তিনি আরও ব‌লেন, রাজবাড়ীতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। এই প্রকল্পের জন্য প্রায় ১০৫ একর জমি প্রয়োজন । এ বিষ‌য়ে ২০২৩ সা‌লে রাজবাড়ী‌তে অং‌শিজন‌দের নি‌য়ে সভাও হ‌য়ে‌ছে। এবং এটা আমাদের জন‌্য খুবই গুরত্বপূর্ণ। এখন আমরা বি‌নি‌য়োগকারী খুজ‌ছি। ইতিম‌ধে চী‌নের বি‌নি‌য়োগকারীদের সা‌থে কথা হ‌য়েছে। প্রধানমন্ত্রী তার চীন সফ‌রেও এ বিষ‌য়ে আলাপ ক‌রে এনে‌ছেন। ওয়ার্কশপ নির্মা‌ণের পাশাপা‌শি এখা‌নে শ্রমিক‌দের আবাস‌ন ব‌্যবস্থা নি‌শ্চিত কর‌তে হ‌বে। সে‌ক্ষে‌ত্রে আমাদের রে‌লের জ‌মি লাগ‌বে। ফ‌লে চাইলেই হুটহাট সবখা‌নে আমরা জ‌মি দি‌তে পা‌রি না।

 

তি‌নি ব‌লেন, রাজবাড়ী রেলও‌য়ে স্টেশনটিকে উত্তরমুখী থেকে দক্ষিণমুখী করে আধুনিকায়নের একটি প্রস্তাব রয়েছে। ত‌বে এটি রাজস্ব খাতের অর্থ দিয়ে করা সম্ভব নয়, রিমডেলিং কর‌তে এজন্য আলাদা প্রকল্প গ্রহণ করতে হবে। আর রেলের জমিতে অবৈধ উচ্ছেদ কার্যক্রম একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া।

 

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীনসহ রেলও‌য়ে উর্দ্ধতন কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক নেতাকর্মীসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD