1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু জেলা প্রশাসকের উদ্যোগে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা! চট্টগ্রাম ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ অস্ত্র-গুলি উদ্ধার মেয়ের বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু! শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ! চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন! ডুমুরিয়ায় এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল! চাকরি না করেও টেবিল-চেয়ারে বসে নিয়মিত অফিস করার অভিযোগ, কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দাপট! ভালো ফলের পাশাপাশি আদর্শ মানুষ গড়ার আহ্বান বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল

চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী ব্যুরো:

 

রাজশাহীর দামকুড়া থানাধীন হরিপুর মোড়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন উপকারভোগী ও স্থানীয় সচেতন নাগরিকরা।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩০ জন উপকারভোগী ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাওয়ার জন্য তাদের অনেকের নামে কার্ড থাকলেও ১৩০ জন উপকারভোগীর কার্ড বাতিল করা হয়েছে। তবে কার্ড বাতিলের বিষয়ে সংশ্লিষ্টরা আগে থেকে কোনো তথ্য জানতে পারেননি বলে অভিযোগ করেন তারা।

 

তাদের দাবি, নির্ধারিত সময়ে চাল নিতে গিয়ে তালিকায় নিজেদের নাম না পেয়ে তারা বিষয়টি জানতে পারেন। এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। একই সঙ্গে নির্ধারিত সময়ে চাল বিতরণ না করা, চাল বিতরণে অনিয়ম এবং গোপনে চাল বিক্রির অভিযোগও তোলেন তারা।

 

মানববন্ধনে চালের ডিলার ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কুতুবউদ্দিন বাদশার বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করা হয়। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

মানববন্ধন চলাকালে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের বক্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ করেন। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ হয়।

 

অংশগ্রহণকারীরা খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা যাচাই করে প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্তের দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD