1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিপ্রবি’র সিএসই ক্লাবের উদ্যোগে আইটি কার্নিভাল শুরু কল্যাণপুরে সরকারি গাছ কাটার অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করল বন বিভাগ পবিত্র জশনে জুলুসে আগত নবীপ্রেমিক জনতার খেদমতে শরবত বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কলেজের গাউসিয়া কমিটির উপদেষ্টা মোঃ সাজ্জাদ। ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত কবিতা : বিশ্বনবী,  লতিফা রহমান  খুলনার বটিয়াঘাটা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দুই ব্যবসায়ী অচেতন। ‎১৭ হাজার টাকার ভ্যানের জন্য প্রতিবন্ধী ফরিদ হত্যা, ২৪ ঘণ্টায় প্রধান আসামি আটক! পঞ্চগড়ে পাঁচ জলাশয়ে অবমুক্ত ২৫০ কেজি মাছের পোনা! গাবতলীতে চঞ্চল কুমার দেবের উদ্যোগে পূজা সামগ্রী বিতরণ! পঞ্চগড়ে ভিক্ষাবৃত্তি ছাড়ার সুযোগ, সাতজনের হাতে ভ্যান

গাবতলীতে চঞ্চল কুমার দেবের উদ্যোগে পূজা সামগ্রী বিতরণ!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

বগুড়া প্রতিনিধি:

 

বগুড়ার গাবতলীতে গাবতলী পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক চঞ্চল কুমার দেবের নিজ অর্থায়নে পূজা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় গাবতলী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এ পূজা সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় চঞ্চল কুমার দেব বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলো আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের সঙ্গে এ উৎসব পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায় ও মানবতার পথে চলাই আমাদের মূল শিক্ষা। গাবতলীর সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, গাবতলী কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিশু প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রদীপ কুমার ঘোষ টুটন, যুগ্ম আহ্বায়ক সুমন কুমার সরকার ও পবিত্র রায়। এছাড়া নিরাঞ্জন, নকুল ও মানিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

পূজা সামগ্রী বিতরণ শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জন্মাষ্টমীর আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD