বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে গাবতলী পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক চঞ্চল কুমার দেবের নিজ অর্থায়নে পূজা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় গাবতলী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এ পূজা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় চঞ্চল কুমার দেব বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলো আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের সঙ্গে এ উৎসব পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায় ও মানবতার পথে চলাই আমাদের মূল শিক্ষা। গাবতলীর সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, গাবতলী কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিশু প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রদীপ কুমার ঘোষ টুটন, যুগ্ম আহ্বায়ক সুমন কুমার সরকার ও পবিত্র রায়। এছাড়া নিরাঞ্জন, নকুল ও মানিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পূজা সামগ্রী বিতরণ শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জন্মাষ্টমীর আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM