1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে মানবিক সহায়তা পেল সুবিধাবঞ্চিতরা, হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ পবিপ্রবি’র সিএসই ক্লাবের উদ্যোগে আইটি কার্নিভাল শুরু কল্যাণপুরে সরকারি গাছ কাটার অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করল বন বিভাগ পবিত্র জশনে জুলুসে আগত নবীপ্রেমিক জনতার খেদমতে শরবত বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কলেজের গাউসিয়া কমিটির উপদেষ্টা মোঃ সাজ্জাদ। ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত কবিতা : বিশ্বনবী,  লতিফা রহমান  খুলনার বটিয়াঘাটা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দুই ব্যবসায়ী অচেতন। ‎১৭ হাজার টাকার ভ্যানের জন্য প্রতিবন্ধী ফরিদ হত্যা, ২৪ ঘণ্টায় প্রধান আসামি আটক! পঞ্চগড়ে পাঁচ জলাশয়ে অবমুক্ত ২৫০ কেজি মাছের পোনা! গাবতলীতে চঞ্চল কুমার দেবের উদ্যোগে পূজা সামগ্রী বিতরণ!

কল্যাণপুরে সরকারি গাছ কাটার অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করল বন বিভাগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

 

 

সজীব খান, চাঁদপুর

 

চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কল্যাণ্দী এলাকায় সরকারি জায়গায় থাকা গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কল্যাণ্দী এলাকায় শেখ শামসুদ্দিন সড়কের পাশে মাস্টার বাড়ির সামনে সরকারি জায়গায় থাকা একটি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দা জয়নাল মিজি, পিতা—কাসেম মিজি, ওই গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে চাঁদপুর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।

এ বিষয়ে চাঁদপুর বন বিভাগের কর্মকর্তা মো. হুমায়ুন জানান, অভিযোগ পাওয়ার পর বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, “তারা জায়গাটি নিজেদের জমি দাবি করে গাছ কাটছিলেন। আগামী রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে উপজেলা প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

এ ঘটনায় অভিযুক্ত জয়নাল মিজির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা সরকারি সম্পদ রক্ষায় বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD