1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন! ৫ বছরের তাসিন হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তির দাবি লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনের সত্য সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক সাকিব কে হত্যার হুমকি বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন বাঘারপাড়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

 

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

 

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে আগস্ট ২০২৬ তারিখে লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা বাজারের বাগমারা মডেল একাডেমী স্কুল মাঠে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল সাহেবের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের সুচারু সঞ্চালনায় সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং মাঠপর্যায়ের বিপুলসংখ্যক সমর্থক সভায় অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আগামী ১লা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বৈরাচার পতন-পরবর্তী সময়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী লালমাই উপজেলা বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে লালমাইয়ের মাটি ও মানুষের নেতা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে লালমাই উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল সাহেব বলেন, “লালমাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সবসময় যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী ১লা সেপ্টেম্বরের কর্মসূচিকে লালমাইয়ের ইতিহাসে একটি স্মরণীয় ও শান্তিপূর্ণ গণজমায়েতে রূপ দিতে আমরা বদ্ধপরিকর।”প্রস্তুতি সভা শেষে আগামী ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের স্থান ও রুট ম্যাপ চূড়ান্ত করা হয় এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD