1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন বাঘারপাড়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার রাজশাহীতে জাপানি ভাষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ মাজার ধ্বংসের চেষ্টা হলে ঘরে বসে থাকবে না মানুষ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী!

শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় অভিযান চালিয়ে ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৫, রাজশাহী।
র‌্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার মেসার্স ছন্দা ফিলিং স্টেশন সংলগ্ন বাইপাস সড়কে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানের পর উদ্ধারকৃত মদের মালিকানা সম্পর্কে জানতে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তারা উদ্ধারকৃত চোলাই মদের মালিক বা এর সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD