শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় অভিযান চালিয়ে ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার মেসার্স ছন্দা ফিলিং স্টেশন সংলগ্ন বাইপাস সড়কে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানের পর উদ্ধারকৃত মদের মালিকানা সম্পর্কে জানতে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তারা উদ্ধারকৃত চোলাই মদের মালিক বা এর সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
র্যাব জানায়, উদ্ধারকৃত ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM