1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মৈশাদীর উন্নয়নের রূপকার মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আবারও চেয়ারম্যান হিসেবে চান মাহবুব বেপারী

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

 

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী  ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামীতে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও বর্তমানে প্রবাসী মোহাম্মদ মাহবুব বেপারী।

 

মোহাম্মদ মাহবুব বেপারী বলেন, মৈশাদী ইউনিয়নের উন্নয়ন ও আধুনিকায়নে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং এলাকার প্রতি দায়িত্ববোধ তাঁকে একজন গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

তিনি বলেন, ডিজিটাল ৬নং মৈশাদী ইউনিয়নের রূপকার হিসেবে আমরা মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামীতে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা মৈশাদী ইউনিয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।

 

মাহবুব বেপারী আরও বলেন, দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মৈশাদী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সুন্দর ভবিষ্যতের জন্য যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি।

 

মোহাম্মদ মাহবুব বেপারী, ৫নং ওয়ার্ড, ৬নং মৈশাদী ইউনিয়ন, বর্তমানে প্রবাসী

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD