
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর
চট্টগ্রাম ব্যুরো প্রধান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোমবার (২৪ আগষ্ট) ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ২য় রাউন্ডের প্রথম ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২ – ১ গোলে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের আশরাফুল আরেফিন রাহাত ও আবু সৈয়দ রহমান সানি এবং বিজিত দলের মোঃ সাকিবুল হাসান ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ দক্ষিণ হালিশহর স্কুলের আবদুল্লাহ আল নোমান এর হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ শোয়াইব।
সকালে অনুষ্ঠিত ২য় ম্যাচে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে (গোলদাতা ইসতিয়াজ উদ্দিন মাহমুদ ২টি)। ম্যান অব দ্যা ম্যাচ বাকলিয়া স্কুলের মীর আহনাফ তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতি খেলোয়াড় মোঃ সোহেল হোসেন।
দুপুরে অনুষ্ঠিত ৩য় ম্যাচে শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল ৩ – ০ গোলে আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে (গোলদাতা আবদুল কাদের, মাসাকিন মিয়া ও মোঃ মুনির)।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ শেরশাহ কলোনী স্কুলের মাসাকিন মিয়ার হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি