1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সারের অবৈধ মজুদ ও কালোবাজারি বন্ধে ময়মনসিংহের সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের এই অভিযানে একটি এগ্রো ফিড কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা ছাড়াও সারের অবৈধ মজুদদার এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (২৩ আগস্ট) সদর উপজেলার চরনিলক্ষিয়া এলাকার ‘শাহরিয়ার এগ্রো এন্ড ফিড প্রোডাক্টস’ কারখানায় পরিদর্শনকালে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে নানাবিধ অনিয়ম ধরা পড়ে। অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু: সাইফুল্লাহিল গালিব। প্রসিকিউশন পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান।অন্যদিকে সোমবার (২৪ আগস্ট) গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এ সময় স্থানীয় ব্যবসায়ী নূর এ আলমের তিনটি গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৬০০ বস্তা সার উদ্ধার করা হয়। ক্রয় রশিদ বা বৈধ ভাউচার দেখাতে না পারায় সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী উক্ত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একই অপরাধে শ্যামল চন্দ্র সাহা নামে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান শেষে উদ্ধারকৃত অতিরিক্ত মজুদ সার সরকারি নির্ধারিত মূল্যে ক্রয়ের জন্য সংশ্লিষ্ট বিআইসি সার ডিলারকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করা এবং কৃষি উপকরণ নিয়ে কালোবাজারি ও অসাধু মজুদদারি রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD