1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ময়মনসিংহে সিটি প্রশাসকের ভুয়া সুপারিশ বা অনুমতিপত্র ঝুলিয়ে অটোরিকশা চলাচলের অভিযোগ!

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ নগরীতে সিটি কর্পোরেশনের প্রশাসকের নাম ও সুপারিশের ভুয়া সাইনবোর্ড বা কাগজ টাঙিয়ে অবৈধভাবে ইজি বাইক/অটোরিকশা চলাচলের অভিযোগ উঠেছে।

 

সম্প্রতি নগরীর রাস্তায় দেখা গেছে এমন একটি অটোরিকশা, যার গায়ে ও সামনের গ্লাসে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামানের নাম ব্যবহার করে প্রতিবন্ধী ও বিশেষ ক্যাটাগরির দোহাই দিয়ে চলাচলের অনুমতি দাবির মতো লেখা টাঙানো রয়েছে।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে জানা যায়, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরণের কোনো ব্যক্তিকেন্দ্রিক অটোরিকশা চলাচলের অনুমতি বা সুপারিশের সাইনবোর্ড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি। প্রতারক চক্র প্রশাসন ও সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে ট্রাফিক পুলিশ এবং তদারকি সংস্থার চোখ ফাঁকি দিতেই এই কৌশল অবলম্বন করছে।

 

নগরবাসী ও সচেতন মহল জানান, এ ধরনের ভুয়া সুপারিশ ব্যবহার করে অবৈধ যানবাহন চলাচল করলে নগরীতে যানজট বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে দ্রুত ভুয়া নাম ব্যবহারকারী চালক ও এর পেছনের অসাধু চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার এবং ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD