1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল রাজশাহী সিটি নির্বাচনের হাওয়া বাঘারপাড়ার সীমানা ফলক ঢেকে দিলো (জাগরনীচক্র ) এনজিওর সাইনবোর্ড, শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস ময়মনসিংহে সিটি প্রশাসকের ভুয়া সুপারিশ বা অনুমতিপত্র ঝুলিয়ে অটোরিকশা চলাচলের অভিযোগ! মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকান্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত  দুপচাঁচিয়ায় স্বামী, স্ত্রী সহ গ্রেপ্তার ৩ পিরোজপুরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৪

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে বরিশালমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় চালকসহ চারজন আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এদিকে সংঘর্ষের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চুমুরদী, পূর্ব সদরদী বাসস্ট্যান্ডসহ মহাসড়কের ভাঙ্গা অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, অসতর্কভাবে গাড়ি চালানো ও চালকদের দক্ষতার ঘাটতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।

সড়ক দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সতর্কতা এবং বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD