1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল রাজশাহী সিটি নির্বাচনের হাওয়া বাঘারপাড়ার সীমানা ফলক ঢেকে দিলো (জাগরনীচক্র ) এনজিওর সাইনবোর্ড, শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস ময়মনসিংহে সিটি প্রশাসকের ভুয়া সুপারিশ বা অনুমতিপত্র ঝুলিয়ে অটোরিকশা চলাচলের অভিযোগ! মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকান্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত  দুপচাঁচিয়ায় স্বামী, স্ত্রী সহ গ্রেপ্তার ৩ পিরোজপুরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা আকরাম হোসেন রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে ফরিদগঞ্জ বাজার এলাকার হাজী হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার আকরাম হোসেন রবিন ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী গ্রামের মিজি বাড়ির মৃত তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আকরাম হোসেন রবিন গত ১৩ আগস্ট ফরিদগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি। এছাড়া আদালতে বিচারাধীন অপর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য আকরাম হোসেন রবিনকে সোমবার (২৪ আগস্ট) চাঁদপুরের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD