1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু রুয়েটে শিক্ষকদের একাডেমিক উৎকর্ষে প্রশিক্ষণ রুয়েটের নবীনরা পেলেন লাইব্রেরি কার্ড পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল মিয়া রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী

রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস

  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস

মোমিন শেখ:

​জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী সড়ক বিভাগ।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজবাড়ীর শ্রীপুরস্থ ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ রাজবাড়ী সড়ক বিভাগের
নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাসের নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

​বুধবার সকালে সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাজবাড়ীর শ্রীপুর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়। সেখানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন: রাজবাড়ী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, শিশির কুমার বড়াল সহ বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস এক আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন: ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও যুগান্তকারী অধ্যায়। ছাত্র-জনতার অকুতোভয় আত্মত্যাগের মধ্য দিয়েই আজ আমরা এক নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের সূচনা দেখতে পেয়েছি। রাজবাড়ীর যেসব বীর সন্তান এই আন্দোলনে বুকের রক্ত ঢেলে দিয়েছেন এবং সারা দেশে যারা শহীদ হয়েছেন, তাঁদের এই ত্যাগ জাতি চিরকাল পরম শ্রদ্ধায় স্মরণ রাখবে। তাঁদের এই অবদান শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নয়, একটি ন্যায়ভিত্তিক ও স্বৈরাচারমুক্ত সমাজ গড়ার প্রেরণা হয়ে আমাদের মাঝে চিরকাল জাগ্রত থাকবে। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হোক আজকের দিনে আমাদের মূল অঙ্গীকার।

​অনুষ্ঠানে রাজবাড়ী সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD