1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু রুয়েটে শিক্ষকদের একাডেমিক উৎকর্ষে প্রশিক্ষণ রুয়েটের নবীনরা পেলেন লাইব্রেরি কার্ড পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল মিয়া রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী

রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় রাজশাহী সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৩ মিনিটের দিকে আলাইপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার কিশোরপুর ৩ নম্বর বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল জানতে পারে, ওই এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা অভিযান ও তল্লাশি শুরু করেন।
এ সময় ঘটনাস্থলের আশপাশে কোনো লোকজন বা মাদক কারবারিকে পাওয়া যায়নি। পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে একটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাটি খুলে এর ভেতর থেকে ৫২ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করা হয়। তবে জব্দ করা মাদকের কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD