1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫ আগস্টের সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে কাঁচা মরিচের ঝালে খুচরা বাজারে আগুন, কেজি ৪০০ টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার রুয়েটে আরপি বাস আটক ফরিদপুরে মাকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ছেলে রাহিম। রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে

রাজশাহীতে কাঁচা মরিচের ঝালে খুচরা বাজারে আগুন, কেজি ৪০০ টাকা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি বেড়েছে প্রায় ১৫০ টাকা। বর্তমানে রাজশাহীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে। একই সঙ্গে অধিকাংশ সবজির দামও কেজিতে ১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে, ফলে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

শুক্রবার (৩১ জুলাই) রাজশাহীর সাহেববাজার, নওদাপাড়া, শিরোইল কাঁচাবাজার, লক্ষ্মীপুর বাজার ও সাগরপাড়া বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। এক সপ্তাহ আগে ২২০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে।

এদিকে গত সপ্তাহে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পটলের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, বেগুনের দাম ৯০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা এবং করলার দাম ৬০-৭০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে। একটি লাউ, যা গত সপ্তাহে ৬০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টিতে রাজশাহী জেলার অধিকাংশ সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক হিসাবে ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

অধিদপ্তরের তথ্যমতে, জেলার আটটি উপজেলার কমবেশি সবজিখেতই অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেতেই পচে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ শাকসবজি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা মরিচের ক্ষেত। ফলে স্থানীয় হাটবাজারে চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মশিউর রহমান রিন্টু বলেন, “মাসের শেষ, এখনো বেতন পাইনি। তার ওপর সবজির বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।”

দিনমজুর ও ভ্যানচালক রিয়াজ আলী বলেন, “আমরা দিন আনি, দিন খাই। এভাবে নিত্যপণ্যের দাম বাড়লে চলা কঠিন হয়ে যায়। কাঁচা মরিচের বর্তমান দামে কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সবজি কেনাও এখন কষ্টসাধ্য।”

রাজশাহীর সাগরপাড়া কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, “আগে কিছুটা লাভ করা যেত। এখন বেশি দামে কিনে বিক্রি করতে হচ্ছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সবজিখেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। বাইরে থেকে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি আমদানি না হলে দ্রুত দাম কমার সম্ভাবনা কম।”
তবে স্থানীয় আড়তদারদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বৃষ্টিপাত কমে গেলে মাঠ থেকে নতুন সবজি বাজারে আসবে। তখন সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজার পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD