1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫ আগস্টের সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে কাঁচা মরিচের ঝালে খুচরা বাজারে আগুন, কেজি ৪০০ টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার রুয়েটে আরপি বাস আটক ফরিদপুরে মাকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ছেলে রাহিম। রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে

রুয়েটে আরপি বাস আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে যাত্রীদের হয়রানির অভিযোগে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করে রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা গাবতলী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৪১২) নাটোর, সিরাজগঞ্জ ও রাজশাহীগামী যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য থেকে ছেড়ে আসে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় নাটোরে পৌঁছানোর পর বাসের সুপারভাইজার, চালক ও হেলপার যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রীরা এর প্রতিবাদ জানালে বাসটি শেষ পর্যন্ত রাজশাহী পর্যন্ত আসে।

পরে বাসটি রুয়েট গেটসংলগ্ন নয়ান পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার সময় বাসে থাকা রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিরুল ইসলাম বিষয়টি সহপাঠীদের জানান। খবর পেয়ে শিক্ষার্থীরা বাসটি রুয়েট প্রশাসনিক ভবনের সামনে নিয়ে গিয়ে আটকে রাখেন।
শিক্ষার্থীরা জানান, বাস মালিক উপস্থিত হয়ে বিষয়টির সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত বাসটি ছেড়ে দেওয়া হবে না। এ ঘটনায় তারা রুয়েট প্রশাসনের মাধ্যমে মতিহার থানা পুলিশ ও বাস মালিকপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাসটি রুয়েট ক্যাম্পাসে আটক ছিল। তবে ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD