1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ

বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম,জেলা প্রতিনিধি,বগুড়াঃ

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ তলা বিশিষ্ট নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সমস্য রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সহিদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, আধুনিক ও মানসম্মত বিজ্ঞান শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই।

নবনির্মিত এই বিজ্ঞান ভবন শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা এবং ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পসে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD