1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বন্দরটিলাস্থ প্রাচিকসের দ্বি- বার্ষিক নির্বাচনে মারুফ – রাসেল ও কামাল প্যানেল জয়ী

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

মোঃ সৈয়দ মিয়া: চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি ( প্রাচিকস)’র দ্বি- বার্ষিক নির্বাচনে মারুফ – রাসেল ও কামাল প্যানেল ১৯ পদে জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফলে জানা গেছে।

২১ টি পদের মধ্যে মাত্র দুই জন তাদের প্যানেল থেকে জিততে পারে নি। তাঁরা হলেন সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক রত্নেশ্বর রায় ও কার্যকরী সদস্য পদে মোঃ নিজাম উদ্দিন মিজান।

ভোটের নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করে মোঃ আনোয়ার হোসেন, সহকারী হিসেবে গিয়াস উদ্দিন ও এম সি দাশ।
তাদের স্বাক্ষরিত ফলাফল প্রকাশ সূত্রে জানা গেছে যে, মারুফ রহমান মনূ- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল, সহ-সাঃ সম্পাদক রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে. এম. মাজহারুল হক, অর্থ সম্পাদক মোঃ নেছার আহম্মেদ, দপ্তর সম্পাদক খোকন মল্লিক,প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দীন,সহ- প্রচার সম্পাদক মোঃ হোসেন, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ দত্ত সহ ৪ জন কার্যকরী সদস্য এবং
৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানায় সংগঠনের নির্বাচন কমিশনার মোঃ আনোয়ার হোসেন।

এছাড়া পিকে দাশ-মেজবাহ উদ্দিন প্যানেল থেকে মাত্র দুই জন প্রার্থী জয়ী হয়ে পরবর্তী নির্বাহী কমিটির পদে আসীন হন। এরা হচ্ছেন মোজাম্মেল হক ও হাজী এম এ মনসুর।
শীঘ্রই জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে সাংগঠনিক সূত্রে জানিয়েছেন।
এই নির্বাচনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা সমবায় কার্যালয় এর প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পরিদর্শনে আসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD