1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াত এমপির ভিডিওটি এআই জেনারেটেড নয়, দ্বিতীয় স্ত্রী কিনা তা নিয়ে ধোঁয়াশা নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনে স্বচ্ছতা ও সর্বজনীন আয়োজনের দাবি রাজবাড়ী হাসপাতালের কেনাকাটায় মন্ত্রীর অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান মানবতার সেবায়” সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ”বাঁশখালীতে চিকিৎসকা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি পদ্মা এক্সপ্রেসে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, টিটিইর শাস্তির দাবিতে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রাজবাড়ীর প্রধান ডাকঘরের শিহাব মৃধার (৩০) কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও, নিরুপমা রায়

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও, নিরুপমা রায়

স্টার রিপোর্টার:

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নিরুপমা রায়।

সোমবার (২০ জুলাই) বিকেলে তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদে পৌঁছে পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি নাগরিক সেবার মান, দাপ্তরিক কার্যক্রম, পরিষদের বিভিন্ন রেকর্ডপত্র ও সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত সেবার পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নিরুপমা রায় বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের সেবাকেন্দ্র। তাই জনগণ যেন দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং সেবার গুণগত মান বজায় রাখতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন: রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, মোঃ মেনামুল হাসান মিন্টু সহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD