1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রথমবারের মতো লামা থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অবস্থান তুলে ধরে কঠোর হুঁশিয়ারি দেন।

সকালে লামা থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদসহ থানার পুলিশ কর্মকর্তারা। পরে এসআই নাজমুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করে এবং আনুষ্ঠানিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে লামা থানা ভবনের তৃতীয় তলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বলেন, মাদক সেবন, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্তভাবে তাদের মতামত, সমস্যা ও বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, এনজেড একতা মহিলা সমিতির চেয়ারম্যান আনোয়ারা বেগম, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী এবং লামায় কর্মরত প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক ও মোজো সাংবাদিকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD