1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত এমপির ভিডিওটি এআই জেনারেটেড নয়, দ্বিতীয় স্ত্রী কিনা তা নিয়ে ধোঁয়াশা নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনে স্বচ্ছতা ও সর্বজনীন আয়োজনের দাবি রাজবাড়ী হাসপাতালের কেনাকাটায় মন্ত্রীর অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান মানবতার সেবায়” সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ”বাঁশখালীতে চিকিৎসকা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি পদ্মা এক্সপ্রেসে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, টিটিইর শাস্তির দাবিতে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রাজবাড়ীর প্রধান ডাকঘরের শিহাব মৃধার (৩০) কোটি টাকা আত্মসাতের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ভাতিজির মৃত্যু

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেলকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী (ইঞ্জি.) আরিফুজ্জামান সোহেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

দায়িত্বপ্রাপ্তির পর রাজশাহী মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সময় বক্তারা বলেন, ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্ব, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে রাজশাহী মহানগর যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার ওপর আস্থা রাখায় রাজশাহীর সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রেখে রাজশাহী মহানগর যুবদলকে আরও শক্তিশালী করতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে মোঃ হালিম, মোঃ মিনার, মোঃ ফরিদ, মোঃ জয়নাল, মোঃ আমির, মোঃ করিম, মোঃ তুহিন, মোঃ কালু ও মোঃ রফিকুল ইসলাম। এছাড়া যুবদল নেতাদের মধ্যে মোঃ মুন্না, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, মোঃ স্বপনসহ মহানগর যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD