1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত এমপির ভিডিওটি এআই জেনারেটেড নয়, দ্বিতীয় স্ত্রী কিনা তা নিয়ে ধোঁয়াশা নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনে স্বচ্ছতা ও সর্বজনীন আয়োজনের দাবি রাজবাড়ী হাসপাতালের কেনাকাটায় মন্ত্রীর অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান মানবতার সেবায়” সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ”বাঁশখালীতে চিকিৎসকা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি পদ্মা এক্সপ্রেসে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, টিটিইর শাস্তির দাবিতে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রাজবাড়ীর প্রধান ডাকঘরের শিহাব মৃধার (৩০) কোটি টাকা আত্মসাতের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ভাতিজির মৃত্যু

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন রাজশাহীবাসী।
রোববার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা , মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর কৃষকদলের সভাপতি মোঃ শামীম হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নেসকো রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। উত্তরাঞ্চলের বিদ্যুৎ সেবার পাশাপাশি এ প্রতিষ্ঠানের সঙ্গে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড নিবিড়ভাবে জড়িত। প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তর করা হলে রাজশাহীর কর্মসংস্থান, প্রশাসনিক গুরুত্ব ও আঞ্চলিক উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বিভাগীয় শহর ও শিক্ষা নগরী রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় সরিয়ে নেওয়ার উদ্যোগ অযৌক্তিক এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা দাবি করেন, বিষয়টি যথাযথভাবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হলে এমন সিদ্ধান্তের প্রস্তাব আসত না।

মানববন্ধন থেকে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিলের দাবিতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে হরতাল, অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধন শেষে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন)-এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রেখে স্থানান্তরের প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD