1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান । মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত ‘নয়ন ডাকাত’ নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার রাজবাড়ী উদীচীর গানে ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত সংসার গোছানোর আগেই শেষ স্বপ্ন, মালয়েশিয়ায় ক্রেনের চাপায় ফরিদপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু। যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত গোমস্তাপুরের মাহফুজুল হক তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ ক্রোক, আতঙ্কে গোদাগাড়ী শিষ্য হেরোইন কারবারীরা রাণীবাজার টাইলস পট্টিতে ফুটপাতের স্ল্যাব উধাও, অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পথচারী স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?

রাণীবাজার টাইলস পট্টিতে ফুটপাতের স্ল্যাব উধাও, অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পথচারী

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাণীবাজার টাইলস পট্টিতে ফুটপাতের স্ল্যাব উধাও, অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পথচারী

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

নগরীর রাণীবাজার টাইলস পট্টি এলাকায় ফুটপাতের অধিকাংশ স্ল্যাব চুরি হয়ে যাওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও তা পুনঃস্থাপন কিংবা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিন নিরাপদ চলাচল থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো পথচারী। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ মানুষের জন্য ফুটপাতটি এখন কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের আঁধারে একের পর এক ফুটপাতের স্ল্যাব উধাও হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা চোখে পড়েনি। স্ল্যাব অপসারণের ফলে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য অসাবধানতায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় অনেকেই বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করছেন, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।
অন্যদিকে, শুক্রবার ছাড়া সপ্তাহের প্রায় প্রতিদিনই সড়কের উভয় পাশে সারিবদ্ধভাবে যানবাহন পার্কিং করা হয়। এতে সড়কের চলাচলের পরিসর সংকুচিত হয়ে পড়ে। একদিকে অবৈধভাবে রাখা যানবাহন, অন্যদিকে স্ল্যাববিহীন ফুটপাত—এই দুই সংকটে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের।
স্থানীয়দের ভাষ্য, এলাকাটি নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও যাতায়াত রয়েছে। তবুও দীর্ঘদিন ধরে বিদ্যমান এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
নগর পরিকল্পনাবিদদের মতে, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা একটি আধুনিক নগর ব্যবস্থাপনার অন্যতম মৌলিক দায়িত্ব। ফুটপাত দখল, অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে যথাযথ নজরদারি না থাকলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।
এ অবস্থায় এলাকাবাসী অবিলম্বে ফুটপাতে নতুন স্ল্যাব স্থাপন, স্ল্যাব চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কের দুই পাশে অবৈধ পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে রাণীবাজার টাইলস পট্টি এলাকায় পথচারীদের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD