1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু। মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, শিশু-নারীসহ আহত ৪। মহেশপুরে জমাজমি বিরোধে গুরুত্বর আহত ২ জনের অবস্থা আশস্কাজনক। গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে ডা.শফিক। রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও নগদ অর্থ উদ্ধার। জাতীয় কবির চেতনা ধারণে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান রাজশাহীতে কবি নজরুল পরিষদের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন। পোরশায় পুলিশের অভিযানে ০১ (এক) কেজি গাঁজা ও ০৪(চার) টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ (৪.৫ কেজি) দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেলেন ৭৭ লাখ টাকা। বালিয়াকান্দিতে যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। শেখ সোহেল রানা টিপুর নির্দেশে রাজবাড়ীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগ-ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি।

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও নগদ অর্থ উদ্ধার।

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী, ব্যুরোঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মো. মিলন (৩৮), তার স্ত্রী মোসা. রাকিবা খাতুন (৩৫) এবং হড়গ্রাম নতুনপাড়া এলাকার মো. সুজন আলী (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. মিলনকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার স্ত্রী রাকিবা কৌশলে পালিয়ে যান।

পরে মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবাকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে রাত ১০টার দিকে হড়গ্রাম রানীদিঘী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সুজন আলীকেও আটক করা হয়।

অভিযানকালে মিলনের কাছ থেকে ৪টি ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাকিবার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া সুজনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া রাকিবার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা এবং গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD