1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন।

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে চাঁপাইনবাবগঞ্জ জেলার এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

শুক্রবার (১২ জুন ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালালে এক কিশোরী ও এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হয় । তাদেরকে

জিজ্ঞাসাবাদে কিশোরী নিজেকে “তৃষা” (ছদ্মনাম), বয়স আনুমানিক ১৬ বছর, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে পরিচয় দেন। তার সঙ্গে থাকা যুবক নিজেকে দূর্জয় কর্মকার (২২) হিসেবে  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নেপালপাড়া দুবলি ভান্ডার গ্রামের  স্বপন কর্মকারের ছেলে বলে জানান।

পুলিশ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, কিশোরী “তৃষা” গোমস্তাপুর থানায় দায়ের করা একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভুক্তভোগী। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোমস্তাপুর থানাকে অবহিত করা হলে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত কাশিয়াডাঙ্গা থানায় উপস্থিত হন।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কিশোরী এবং তার সঙ্গে থাকা যুবককে কাশিয়াডাঙ্গা থানার জিডি মূলে গোমস্তাপুর থানার তদন্তকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি উদ্ধারে, জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সতর্ক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD