1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু, পরিদর্শনে রাসিক প্রশাসক।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

 

 

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “মা ও শিশু সহায়তা কর্মসূচি” এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহের জন্য নগর ভবন চত্বরে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নগর ভবন চত্বরে পরিচালিত কার্যক্রমের বিভিন্ন বুথ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সেবাগ্রহীতা নারীদের সাথে কথা বলেন এবং সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে বলে জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উকক্ত কার্যক্রম সুষ্ঠু পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

 

 

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক ইশরাত জাহান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. সাদিক আলী, মনিটরিং এ্যাসিসটেন্ট সুমাইয়া হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনে নগরীর ১৬ থেকে ২৩ নং ওয়ার্ডে বসবাসরত গর্ভবতী মায়েদের আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD