1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর জড়িত ব্যক্তিরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় গুলিগুলো জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD