1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

রাজবাড়ীতে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার ১

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদ (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে ঢাকা ধামরাই থানার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন।

রোববার (০৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালানো হয়। এসময় আইয়ুব মণ্ডলের বাড়ির ভেতর থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি)  ওসি মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী হারুন অর রশিদকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানায় এজাহারের পর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD